দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ঝালকাঠিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শহরের ডাক্তার পট্টি এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসানের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরে মহড়াটি ঝালকাঠি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগ তুলে ধরেন।
বক্তারা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মতো ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে দেওয়া হবে না বলেও তারা উল্লেখ করেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদেই তাদের এ কর্মসূচি। দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কাজ করবে। কোনো পক্ষ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, রোকন ও অপু, সহসাধারণ সম্পাদক আমিনুল, সহসাংগঠনিক সম্পাদক জুবেল, সদস্য রিদয়, শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাছেদ, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নেছার, সহসভাপতি সোহাগ ও নিলয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যে আই